সব বাধা পেরিয়ে এগিয়ে চলা
Category : Blog
ঢাকায় এক বৃষ্টিভেজা বৃহস্পতিবার বিকেল।শহরের সবচেয়ে বড় বস্তিগুলোর একটি কড়াইলের টিঅ্যান্ডটি খেলার মাঠ, সেখানে ঘাসের চেয়ে কাদা বেশি। প্রতিবার পা ফেললেই পানি ছিটে ভেজা মোজার ভেতরে চলে যাচ্ছে। এরপরেও মাঠ প্রাণবন্ত। ফুটবল ম্যাচ শুরু করতে প্রস্তুত দুই দলের মেয়েরা (কন্যাশিশুরা) মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে।খেলা দেখতে ভিড় জমেছে- তারা মেয়েদের এমন একটি খেলা দেখতে চায়, যেটা এখনো মূলত ছেলেদের নিয়ন্ত্রণে। খেলোয়াড়দের মধ্যে আছে ১৭ বছর বয়সী শিমুলী। সে বলের দিকে চোখ রেখে কোচের নির্দেশনা অনুযায়ী ভেজা ঘাসের ভেতর দৌড়াচ্ছে। মাত্র কয়েক বছর আগেও শিমুলীর জগৎ ছিল একেবারেই ভিন্ন। শিমুলী আগে গৃহস্থালির কাজ করত, ঘর পরিষ্কার করা ও থালা-বাসন মাজা ছিল তার দায়িত্ব। তার বাবা ছোলা বিক্রি করে সংসার চালান, মা গৃহিণী, তার ছোট তিন ভাই-বোন রয়েছে। ছয়জনের সংসারের খরচ চালাতে সহায়তা করার জন্য বয়সের তুলনায় অনেক বড় দায়িত্ব পালন করছিল মেয়েটি। একদিন কেউ একজন তাদের বাসায় না পৌঁছানো পর্যন্ত ফুটবল ছিল তার একেবারেই দূরবর্তী স্বপ্ন।
Mohib Posted on 11 - Apr - 2022
test